অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, যাতে শ্রমিকরা সুলভ মূল্যে চাল পেতে পারেন। কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সরকার কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কৃষকরা বর্তমানে তাদের ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। এ ছাড়া দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জোরালো প্রচেষ্টা চালাচ্ছে এবং এই সেতুতে রেল যোগাযোগব্যবস্থা যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আগে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এর


