প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

বিজ্ঞাপন
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার চলমান শ্রম পরিস্থিতি ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান জানান, কারখানায় ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ ও অরাজক পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সভায় অংশ নেওয়া প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ ১৬ নভেম্বরের সভায় অংশ নেবে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনই তাদের প্রস্তাব জমা দেবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে; এরপরও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মালিকপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে কবে থেকে নতুন মজুরি কার্যকর হবে। তা সত্ত্বেও অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণা করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে, অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সুষ্ঠুভাবে মজুরি নির্ধারণের স্বার্থে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সুস্থির মস্তিষ্কে কাজ করার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকপক্ষ ও শ্রমিক ফেডারেশনের নেতারা রাস্তায় ব্যস্ত থাকলে সঠিক প্রস্তাব তৈরি এবং তা নিয়ে ফলপ্রসূ আলোচনা কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

৪ ঘণ্টা আগে
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১ দিন আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

২ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ দিন আগে