প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস

বিজ্ঞাপন
জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস
বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে কোনো দেশ বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ব্যবস্থাপনা, ওমরাহ ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম। বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ

যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ

৩ ঘণ্টা আগে
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ ঘণ্টা আগে
গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

৩ ঘণ্টা আগে
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

৮ ঘণ্টা আগে