বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মনে করেন তিনি।
সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে; চর দখলের মতো জোর করে ভিসি ও প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।


