প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিজ্ঞাপন
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর নতুন কোনো মূল্য ঘোষণা করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণালংকার।

বাজুসের সর্বশেষ মূল্য সমন্বয় অনুযায়ী গত বুধবার (১১ নভেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। নতুন মূল্যতালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে গত ৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে; এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। বাজুসের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

৪ ঘণ্টা আগে
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

৪ ঘণ্টা আগে
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১ দিন আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

২ দিন আগে