প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় দেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি সাগর তার সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে ঘটনা গোপন রাখে শিশুটি এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার তাকে চিকিৎসকের কাছে নিলে চলতি বছরের এপ্রিলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়; পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়। আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয়।

আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের ফলাফলে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এই বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

৪ ঘণ্টা আগে
শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

৮ ঘণ্টা আগে
ইউনিপে টু-ইউর এম এ তাহেরের ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিট অনুমোদন

ইউনিপে টু-ইউর এম এ তাহেরের ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিট অনুমোদন

১ সপ্তাহ আগে
২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
শ্রমিক আন্দোলনে অর্থায়ন

২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

১ সপ্তাহ আগে
জামিনে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

জামিনে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

১ সপ্তাহ আগে
ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

২ সপ্তাহ আগে