প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির কথা বললেন প্রতিমন্ত্রী ● কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে: কৃষিমন্ত্রী ● সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত মো. ইসমাঈল জবিউল্লাহ ● হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ●

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত মো. ইসমাঈল জবিউল্লাহ

বিজ্ঞাপন
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত মো. ইসমাঈল জবিউল্লাহ
এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশন সিউলে উদ্বোধন হয়েছে। অধিবেশনে ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিএনপির প্রতিনিধিদলের প্রধান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে সিউলের দ্য শিলা হোটেলে উদ্বোধনের পর প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

'পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন' প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে জবিউল্লাহ বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। গণতন্ত্র কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়, এটি জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতার একটি সামাজিক চুক্তি— যার ভিত্তি জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ম্যান্ডেটকে ক্ষমতা প্রয়োগের সুযোগ নয়, জনসেবার দায়িত্ব হিসেবে দেখে এবং সংঘাত নয়, সংলাপের মাধ্যমে শান্তিতে বিশ্বাসী। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ জানিয়ে তিনি ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদা ও সবার ক্ষেত্রে বৈষম্যহীনভাবে আন্তর্জাতিক নীতি প্রয়োগের আহ্বান জানান।

অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ার প্রস্তাব দিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিন্ন কৌশলগত নীতিপত্র, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা এবং তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগের আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অধিবেশনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির অপর সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা রয়েছেন। সম্মেলন চলবে ৬ নভেম্বর পর্যন্ত, ৭ নভেম্বর প্রতিনিধিদের জন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির কথা বললেন প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির কথা বললেন প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন

আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন

৪ ঘণ্টা আগে
লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম

লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম

৫ ঘণ্টা আগে
সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

৫ ঘণ্টা আগে