প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ● হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’ ● বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান ●

সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন
সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন
সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজ ও দ্রুত করতে অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রম শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজ করাই সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও জনবান্ধব করতে এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানুয়াল পদ্ধতির বদলে সেবা স্বয়ংক্রিয় করায় বরাদ্দপ্রত্যাশীরা সহজেই অনলাইনে ফলাফল জানতে পারবেন, যা ভোগান্তি ও সময় কমানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ৩৪২টি আবেদন বৈধ বিবেচিত হয় এবং শর্ত পূরণ না হওয়ায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন

১৫ মিনিট আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

১৭ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

১৭ ঘণ্টা আগে
হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

১৭ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান

বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান

১৭ ঘণ্টা আগে
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে

২০ ঘণ্টা আগে