প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ● হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’ ● বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান ●

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

বিজ্ঞাপন
নজরুলের সাম্য ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণ সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। বৃহস্পতিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি মুক্তি ও মানবতার কবি। তাঁর চেতনা কেবল উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করতে হবে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের মেলবন্ধনে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যই বাংলাদেশের মূল ঐক্য ও শক্তি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা খাতুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইলের আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী মহম্মদপুর উপজেলায় একটি পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন

১০ মিনিট আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

১৭ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

১৭ ঘণ্টা আগে
হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

১৭ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান

বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান

১৭ ঘণ্টা আগে
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে

২০ ঘণ্টা আগে