প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড় ● অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ●

সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে জামায়াতের ৬ দফা দাবি

বিজ্ঞাপন
সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে জামায়াতের ৬ দফা দাবি
সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে চরম দলীয়করণ ও আর্থিক লেনদেনের মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিজ্ঞতাহীন ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম ও চুক্তিনামা দেখিয়ে ডিলারশিপ দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক মনোনয়ন এবং দলীয় প্যাডে তালিকা নিয়ে ডিলার নিয়োগের অভিযোগও তোলা হয়। এসব অনিয়ম, কালোবাজারে সার বিক্রি ও চোরাচালানের কারণে মাঠপর্যায়ে কৃত্রিম সারসংকট তৈরি হয়ে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ পরিস্থিতি নিরসনে সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিলার নিয়োগে আর্থিক লেনদেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা; ডিলার নির্বাচনের মানদণ্ড ও তালিকা জনসমক্ষে প্রকাশ করা; সারসংকট নিয়ে সরকারের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি প্রকাশ করা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সময় নেতৃবৃন্দ বলেন, সার, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও প্রান্তিক কৃষকদের ওপর চাপ বাড়ছে। তাই দুর্নীতি ও সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে কৃষকদের ভোগান্তি লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
দুর্গার সাজে ছবি দিয়ে ২২ বচনে ধর্ম ও সমাজ নিয়ে রুমিন ফারহানার পোস্ট

দুর্গার সাজে ছবি দিয়ে ২২ বচনে ধর্ম ও সমাজ নিয়ে রুমিন ফারহানার পোস্ট

২১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

২১ ঘণ্টা আগে
ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

২৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগই করতো: ফাহাম আব্দুস সালাম

দুর্গাপূজায় উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগই করতো: ফাহাম আব্দুস সালাম

১ দিন আগে
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড

১ দিন আগে
রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার

রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার

১ দিন আগে