প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ● জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী ●

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী
খাদ্যশস্য আমদানি, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আজ চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, যাতে নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বা মান যাচাইয়ে শৈথিল্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, আমদানিকৃত খাদ্যশস্যের মান বজায় রেখে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো ও সঠিকভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। খাদ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে, এতে কিছুটা সময় লাগবে।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক দায়িত্ব। কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন এবং সবার কাছে সময়মতো খাদ্য পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কাজের আন্তরিকতার যথাযথ মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৪ ঘণ্টা আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

১ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে
নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

৩ দিন আগে