প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ● পূজার আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল ● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ●

অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

বিজ্ঞাপন
অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চললেও এখনো অনিশ্চয়তায় রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা থাকলেও এ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অক্টোবরের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগের তিন মাসের বকেয়া অর্থও পরিশোধ করা হবে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন কাঠামোর আওতায় আনতে আরও সময় লাগতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মতে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ব্যবস্থার একটি অংশ এখনো পুরোপুরি ডিজিটাল না হওয়ায় প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হচ্ছে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের ক্ষেত্রে হাতে-কলমে কাজ করতে হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান। এর আগে ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় আনা হবে।

দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও ব্যবস্থার আওতায় রয়েছেন। নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

২২ ঘণ্টা আগে
প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

২৩ ঘণ্টা আগে
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

২৩ ঘণ্টা আগে
অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

১ দিন আগে
তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

১ দিন আগে