প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী ● তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প ● পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী ● লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ● দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ● ফের বাড়ল এলপিজির দাম ● বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া ● স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ●

১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

বিজ্ঞাপন
১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের
প্রবাসী বাংলাদেশিদের মূলধন উৎপাদনশীল খাতে বিনিয়োগে আনতে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তহবিলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আহসান এইচ মনসুর জানান, তহবিলের আওতায় তিনটি স্বতন্ত্র ফান্ড গঠন করা হবে। এগুলো হলো—ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ফান্ডগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে এবং বিনিয়োগে দুই বছরের ‘লক-ইন’ সময়সীমা প্রযোজ্য হবে। ফান্ডগুলোর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক।

প্রবাসীদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উৎপাদনশীল খাতে কাজে লাগানোর আহ্বান জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদিকে আশিক চৌধুরী বিদেশি ও প্রবাসী উদ্যোক্তাদের বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সরাসরি পরিদর্শনের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এম ক্যাপিটাল জানিয়েছে, বিশ্বের প্রায় ১০০টি প্রধান শহরে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় নিবন্ধিত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

১৫ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

১৫ ঘণ্টা আগে
ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

১৬ ঘণ্টা আগে
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

১ দিন আগে
মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

২ দিন আগে