প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ● পূজার আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল ● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ●

দুপুরের পরিবর্তে আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

বিজ্ঞাপন
দুপুরের পরিবর্তে আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে। পরে শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় তা রূপপুরে নেওয়া হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জ্বালানি গ্রহণ ও পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে বৃহস্পতিবার জ্বালানি আসার কথা থাকলেও তা একদিন পিছিয়ে শুক্রবার দুপুরে নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে জ্বালানি পরিবহনে কোনো জটিলতা নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।

রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তনের প্রয়োজন হয়। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে হবে। সেফটি ভালভের ত্রুটি মেরামত করা হলেও এসব পরীক্ষা সফল হওয়ার পরই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

২৩ ঘণ্টা আগে
ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-নগদ অর্থ সহায়তা

ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-নগদ অর্থ সহায়তা

১ দিন আগে
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন

১ দিন আগে
গণতান্ত্রিক সরকার পতনের কথা বলা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ: ত্রাণমন্ত্রী

গণতান্ত্রিক সরকার পতনের কথা বলা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ: ত্রাণমন্ত্রী

৩ দিন আগে
সরকারি হাসপাতালের সাইনবোর্ডে বিএনপি নেতার ব্যানার

সরকারি হাসপাতালের সাইনবোর্ডে বিএনপি নেতার ব্যানার

৩ দিন আগে
ষড়যন্ত্র হলেও বিএনপি কারও সঙ্গে আপস করেনি: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ষড়যন্ত্র হলেও বিএনপি কারও সঙ্গে আপস করেনি: পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে