প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

বিজ্ঞাপন
কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির
যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে নয়, দেশের প্রয়োজন বিবেচনায় বোয়িংয়ের উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে গত এপ্রিলে আটটি এবং প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সময় আরও ১১টি কেনার চুক্তি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের চাপে বোয়িং কেনা হচ্ছে—এমন আলোচনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রয়োজন অনুযায়ীই উড়োজাহাজ কেনা হচ্ছে। এভিয়েশন হাব হতে হলে বাংলাদেশের মিশ্র উড়োজাহাজ বহর প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ইউরোপের এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার প্রস্তাব এসেছে এবং সেটিও সরকার বিবেচনা করছে।

ব্রিফিংয়ে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কারিগরি ও নিরাপত্তা মূল্যায়নের কারণে ফ্লাইটটি স্থগিত ছিল। বর্তমান সরকার পুনরায় কারিগরি ও নিরাপত্তা মূল্যায়ন শুরু করেছে। এ প্রক্রিয়া শেষ হলে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

১ দিন আগে
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

২ দিন আগে
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২ দিন আগে
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

৩ দিন আগে
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

৩ দিন আগে
জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

৪ দিন আগে