প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট এড়িয়ে যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় যৌক্তিক মুনাফা নিশ্চিতের পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার সচিবালয়ে ডিমের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। তাই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার সুযোগ নেই। একই সঙ্গে উৎপাদক, পাইকার, আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় ব্যবসায়ীরা জানান, ভুট্টা, সয়াবিনসহ পোলট্রি খাদ্যের উপকরণের দাম বাড়ায় ডিমের উৎপাদন ব্যয় প্রায় ১১ টাকায় পৌঁছেছে। তাদের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে উৎপাদক পর্যায়ে প্রতি ডিমের গড় দাম ছিল ৭ টাকা ৯১ পয়সা, যা সেপ্টেম্বরে বেড়ে প্রায় ১১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

দামের মৌসুমি ওঠানামা কমাতে অতিরিক্ত উৎপাদনের সময় ডিম সংরক্ষণের ব্যবস্থা, পোলট্রি খাদ্যের দাম নিয়ন্ত্রণ, পরিবহন ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা কমানো এবং উৎপাদন-সরবরাহ ও বাজারদরের তথ্য নিয়মিত প্রকাশের সুপারিশ করেন ব্যবসায়ীরা। তারা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে ডিমের দাম কমে আসতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাণিজ্যমন্ত্রী বলেন, খাতটির যৌক্তিক সমস্যা ও সুপারিশ সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তবে কৃত্রিম সংকট, সরবরাহে অস্বাভাবিক বাধা বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি হলে সংশ্লিষ্ট সংস্থাগুলো নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো উৎপাদক ন্যায্য মূল্য পাবেন, ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা করবেন এবং ভোক্তারা সহনীয় দামে ডিম কিনতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

১ দিন আগে
কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

১ দিন আগে
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

২ দিন আগে
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

৩ দিন আগে
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

৩ দিন আগে
জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

৪ দিন আগে