প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই ৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি সিলগালা

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে অনেক কৃতি সন্তান দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখেছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে নিউ গভঃ ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ বর্তমানে ৫৮তম বছরে পদার্পণ করেছে। আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন ভূমিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

২ দিন আগে
৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

২ দিন আগে
নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

৫ দিন আগে
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

১ সপ্তাহ আগে
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

১ সপ্তাহ আগে