প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই ৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি সিলগালা

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

বিজ্ঞাপন
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে পদ্মা নদীর পানি। বর্তমানে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে বিস্তীর্ণ চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে যাতায়াত ও কৃষিকাজ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঙ্খা গেজ স্টেশনে পদ্মার পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার। নদীটির বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে। মহানন্দায় খালঘাট গেজ স্টেশনে পানি ১৯ দশমিক ৪৩ মিটার এবং পুনর্ভবায় রহনপুর গেজ স্টেশনে ১৯ দশমিক ৪৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে পানি বাড়ায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বৃহস্পতিবার এসব এলাকা পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানিবন্দি অবস্থা, যাতায়াতের দুর্ভোগ, কৃষিকাজে সমস্যা ও অন্যান্য সংকটের কথা কর্মকর্তাদের জানান। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থানীয়রা জানান, পদ্মার পানি আরও বাড়লে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। বিশেষ করে যাতায়াত ও কৃষিকাজে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ দিন আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১ দিন আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

৩ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৪ দিন আগে