প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বিজ্ঞাপন
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা
বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। ইহুদিদের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বেড়েছে বলে মূল্যায়ন করেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে ঘিরে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এসব বিক্ষোভের কিছু ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সতর্কবার্তায় ইরানের আশপাশের কয়েকটি দেশকে ইসরায়েলিদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসরকেও ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ বলেও জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সূত্র: জেরুজালেম পোস্ট

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

৪ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

৫ দিন আগে