প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

বিজ্ঞাপন
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে মসজিদ ভেঙে ফেলার তীব্র নিন্দা জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি প্রশ্ন তুলেছেন, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা কি আর প্রযোজ্য নয়?

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াইসি দাবি করেন, ১৯১১ সাল পর্যন্ত পুরোনো নথিতে ওই স্থানে মসজিদের অস্তিত্বের প্রমাণ রয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে নামাজ আদায় হয়ে আসছে। শুধু আপত্তির কারণে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মসজিদটি কালেক্টরেট প্রতিষ্ঠার আগেই নির্মিত হয়েছিল দাবি করে ওয়াইসি বলেন, দীর্ঘদিনের প্রকাশ্য ও ধারাবাহিক দখলকে সম্পত্তির আইনগত অবস্থান নির্ধারণে বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে জেলা জজের আদালত মসজিদ কমিটির আপিল খারিজ করে সিটি ম্যাজিস্ট্রেটের মসজিদ অপসারণের আদেশ বহাল রাখেন। সরকারি জমিতে অবৈধ নির্মাণ ও দখলের অভিযোগে মসজিদ কমিটির ওপর প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি ক্ষতিপূরণও আরোপ করা হয়েছিল।

সাহারানপুরের পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় সমাজবাদী পার্টি ও কংগ্রেসের নেতারাও মসজিদ ভাঙার সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

১২ ঘণ্টা আগে
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

৫ দিন আগে