তিনি জানান, অর্থ বিভাগ শিগগিরই এ-সংক্রান্ত আদেশ জারি করবে। আদেশ প্রকাশের পর নতুন বেতন কাঠামোর বিস্তারিত জানা যাবে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’-এর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। এতে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে শুরুর মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগের আদেশ জারির পর গ্রেডভিত্তিক বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।




