প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না: তথ্য প্রতিমন্ত্রী কাজিম রেজার মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাবেশ কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ পুরোপুরি সৌরশক্তিনির্ভর হবে: প্রধানমন্ত্রী

কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের লক্ষ্য, সিঙ্গাপুরের আদলে বদলাচ্ছে আরজেএসসি

বিজ্ঞাপন
কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের লক্ষ্য, সিঙ্গাপুরের আদলে বদলাচ্ছে আরজেএসসি
কোম্পানি নিবন্ধনের দীর্ঘসূত্রতা কমিয়ে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গাপুরের আদলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম’। এটি পুরোপুরি চালু হলে উদ্যোক্তারা ঘরে বসেই কোম্পানির নাম ছাড়পত্র থেকে নিবন্ধন পর্যন্ত সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আরজেএসসির আধুনিকায়নসংক্রান্ত সভায় এ উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র, ই-টিন ও মোবাইল নম্বরের তথ্য অনলাইনে যাচাই করা হবে। সংঘস্মারক ও সংঘবিধির জন্য মডেল, কাস্টমাইজড ও পূর্বানুমোদিত—তিন ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। এতে নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইতোমধ্যে নিবন্ধন মডিউলের ব্যবহারকারী গ্রহণযোগ্যতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ডাটাবেজের সঙ্গে সংযোগ স্থাপনের কাজও এগিয়ে চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ছয় মাস প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সঠিক থাকলে কর্মকর্তাদের দ্রুত যাচাইয়ের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই কোম্পানি নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আগামী ১৫ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সফটওয়্যারটির চূড়ান্ত রূপান্তর ও হস্তান্তর করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উদ্যোক্তাদের সময় ও ব্যয় কমার পাশাপাশি কোম্পানি নিবন্ধনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

৪ ঘণ্টা আগে
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

৭ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

১১ ঘণ্টা আগে
নবম পে-স্কেলের গেজেট আজ বা কাল

নবম পে-স্কেলের গেজেট আজ বা কাল

১১ ঘণ্টা আগে
৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

৩ দিন আগে
ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

৩ দিন আগে