প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশের সংরক্ষিত নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার উদ্যোগে ৬৭ এমপির আপত্তি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৯৫০ রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী সব আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ ২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন নেতৃত্বে রাজু আলীম ও আলমগীর

বিজ্ঞাপন
গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন নেতৃত্বে রাজু আলীম ও আলমগীর
যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন ‘গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এ এস এম রাজু আলীমকে সভাপতি এবং আলমগীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রবাসী পাবনাবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন কুতুব উদ্দিন আইবেক ও হাফিজুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ফুলন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশফাকুল ইসলাম। মহিলা সম্পাদিকা আসমা খাতুন রুমা, সহসম্পাদিকা বিথিকা, ক্রীড়া সম্পাদক আলতাব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ফরিদুল আলম এবং প্রচার সম্পাদক কামরুজ্জামান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, ফজলুল হক খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু ও ডা. খোকন।

সভাপতি এ এস এম রাজু আলীম বলেন, দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রবাসী পাবনাবাসীর জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সংগঠনের প্রধান লক্ষ্য। নতুন প্রজন্মকে পাবনার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বেপারী বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত পাবনাবাসীকে একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানো হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া

২ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

৪ দিন আগে
সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা, আয়োজন করা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা, আয়োজন করা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি

১ সপ্তাহ আগে
বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

২ সপ্তাহ আগে
আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ

আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ

৪ সপ্তাহ আগে