প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশের সংরক্ষিত নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার উদ্যোগে ৬৭ এমপির আপত্তি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৯৫০ রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী সব আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ ২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বিজ্ঞাপন
জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
গুগল তাদের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি করা ছবি, ভিডিও বা গানে আর বাধ্যতামূলক থাকবে না স্পষ্ট দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ। জেমিনি ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই এটি বন্ধ বা চালু করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ শুক্রবার এক প্রতিবেদনে গুগলের এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনেক সময় পেশাদার কাজ বা ডিজিটাল নকশায় এআই-এর দৃশ্যমান জলছাপটি বেমানান লাগে এবং কাজের স্বাভাবিক নান্দনিকতা নষ্ট করে। নির্মাতা ও পেশাদারদের কাজ আরও সহজ ও দৃষ্টিনন্দন করতে গুগল জেমিনি, ফ্লোসহ তাদের বিভিন্ন এআই মডেলে এই সুবিধা আনছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে চোখে দেখা যাওয়া জলছাপ সরানো গেলেও এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তের উপায় কিন্তু বন্ধ হচ্ছে না। গুগল জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানান, দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ থাকলেও কনটেন্টের ভেতরে গুগলের তৈরি 'সিন্থ আইডি' (SynthID) নামের একটি বিশেষ গোপন জলছাপ বা তথ্য সংরক্ষিত থাকবে। এটি খালি চোখে দেখা না গেলেও উন্নত প্রযুক্তির মাধ্যমে যাচাই করে ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা ধরা সম্ভব।

জেমিনির সেটিংসে আগামী কয়েক দিনের মধ্যেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো দৃশ্যমান জলছাপ অন বা অফ করার অপশন পাবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এছাড়া গুগল 'ক্রেডেনশিও' নামে একটি নতুন সফটওয়্যার উন্মোচন করছে, যার সাহায্যে নির্মাতারা নিজস্ব প্ল্যাটফর্ম বা সফটওয়্যারে এআই কনটেন্ট যাচাইয়ের স্থানীয় ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মূলত এআই কনটেন্টের সত্যতা ও পরিচয় নিশ্চিত করার লড়াইয়ে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে টেক্কা দিতে এবং ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দিতেই গুগলের এই কৌশলী পদক্ষেপ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

৩ ঘণ্টা আগে
এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

৪ দিন আগে
এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

৪ দিন আগে
বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ
ফেসবুকে সুখবর

বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ

২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ

যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ

৩ সপ্তাহ আগে
চীনের নেতৃত্বাধীন বৈশ্বিক এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

চীনের নেতৃত্বাধীন বৈশ্বিক এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে