সর্বশেষ
জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে নামাজের ইমামতি নিয়ে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।

তিনি বলেন, সেদিন সাইয়েদ আব্দুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। অথচ পরিকল্পিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ঘটনাটি জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রত্যক্ষ মদদেই ঘটেছে বলে দাবি করেন তিনি।

আব্দুল করিম আরও বলেন, সাঁথিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে যাচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আফতাবনগর মসজিদেও তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে ইমামতি করার চেষ্টা করেন। এ সময় তার আকিদা নিয়ে আপত্তি জানিয়ে অনেক মুসল্লি স্বাভাবিকভাবেই বিরোধিতা করেন। এরপরও তিনি জোরপূর্বক ইমামতি করতে চান বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করে তার দায় সাইয়েদ আব্দুল্লাহর ওপর চাপানোর চেষ্টা করছে। তবে সব ধরনের ভুল বোঝাবুঝি ও বিভেদ দূর করে সাঁথিয়ার উন্নয়নের স্বার্থে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি।

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, মীর নাজমুল বারী নাহিদসহ উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের

৩৪ মিনিট আগে
বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

১ ঘণ্টা আগে
শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

১ দিন আগে
‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

১ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

১ দিন আগে
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

২ দিন আগে