জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ঢাকা সেনানিবাসের লজ এরিয়া, এএ অ্যান্ড কিউএমজি'র তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে দুই বাংলাদেশি কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাশাপাশি তৎকালীন র্যাব কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।
তবে এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।