সর্বশেষ
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

আন নাদওয়া হজ্জ কাফেলার প্রি-হজ সেমিনার অনুষ্ঠিত

আন নাদওয়া হজ্জ কাফেলার প্রি-হজ সেমিনার অনুষ্ঠিত
হজযাত্রীদের হজের প্রস্তুতি, করণীয় এবং ইসলামী বিধান সম্পর্কে সচেতন করতে প্রি-হজ সেমিনারের আয়োজন করেছে আন নাদওয়া হজ্জ কাফেলা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে দেশের প্রখ্যাত আলেমরা হজের গুরুত্ব, তাৎপর্য এবং সময়মতো হজ পালনের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলোচিত ইসলামী বক্তা ও মাদারীপুরের টেকেরহাটের কামরুল ইসলাম সাঈদ আনসারী। তিনি বলেন, আন নাদওয়া হজ্জ কাফেলা হজ ব্যবস্থাপনায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হজের সিদ্ধান্ত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সামর্থ্য অর্জিত হলে বিলম্ব না করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত।

তিনি আরও বলেন, হজের প্রতিটি আনুষ্ঠানিকতার সঙ্গে হযরত ইবরাহিম (আ.)-এর স্মৃতি ও ত্যাগ জড়িয়ে রয়েছে। হজ মানুষের জীবনে আত্মিক ও নৈতিক পরিবর্তন আনে। হজের প্রস্তুতিও একজন মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। তাই অজুহাত বা গাফিলতির কারণে হজে বিলম্ব করা উচিত নয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত পথই প্রকৃত পথ। তিনি বলেন, পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর হজে যাওয়া-আসা ও থাকা-খাওয়ার খরচ বহনের আর্থিক সক্ষমতা এবং হজ পালনের শারীরিক সক্ষমতা অর্জিত হলে হজ ফরজ হয়। এ দুটি শর্ত পূরণ হলে হজ পালনে বিলম্ব করা উচিত নয়। তিনি হাদিসের আলোকে সময়মতো হজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আন নাদওয়া হজ্জ কাফেলার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম তরুণদের হজ পালনে উৎসাহিত করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং আন নাদওয়া হজ্জ কাফেলার অপর পরিচালক হাফেজ মাওলানা তারিক মুহাম্মদ নাসরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পরিচালক দিদারুল আলম ভূঁইয়া, শাফিউল আলম, মাওলানা আব্দুর রহমান, মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

১ দিন আগে
সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ?
হজ ২০২৭

সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ?

৬ দিন আগে
জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে?

জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে?

১ সপ্তাহ আগে
জুমার নামাজ আদায় না করলে কী শাস্তির কথা বলা হয়েছে?

জুমার নামাজ আদায় না করলে কী শাস্তির কথা বলা হয়েছে?

১ সপ্তাহ আগে
ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়াহসম্মত নয়, ফতোয়া মুফতি তাকি উসমানির

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়াহসম্মত নয়, ফতোয়া মুফতি তাকি উসমানির

২ সপ্তাহ আগে
তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম

তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম

২ সপ্তাহ আগে