প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এবারের সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলও সীমিত রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ সফরে তাঁর সঙ্গে ৩৫ জনের বেশি প্রতিনিধি থাকবেন না।