সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রেক্ষাপটে মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের ভূমিকা তদন্তের আবেদন জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। এছাড়া ৫ আগস্টের আগে আয়নাঘর, গুম, খুনসহ বিভিন্ন অভিযোগে প্রকাশ্যে কোনো অবস্থান না নেওয়াকে অভিযোগকারীরা তার ‘মৌন সমর্থন’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম-খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইনে প্রচলিত ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ (Superior Responsibility) নীতির আলোকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত।

তাদের অভিযোগ, রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেও তৎকালীন রাষ্ট্রপতিরা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেননি এবং ক্ষমতার সুবিধাভোগী ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করা হয়েছে।

এদিকে একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরেকটি অভিযোগ দাখিল করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

উল্লেখ্য, অভিযোগ দাখিল করা হলেও এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো কোনো সিদ্ধান্ত দেননি। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক

প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক

৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

১ দিন আগে
২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

১ দিন আগে
হত্যাচেষ্টা মামলায় নজরদারিতে এমপি গাজী নজরুল, গ্রেপ্তারের প্রস্তুতির তথ্য

হত্যাচেষ্টা মামলায় নজরদারিতে এমপি গাজী নজরুল, গ্রেপ্তারের প্রস্তুতির তথ্য

২ দিন আগে
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

৪ দিন আগে
হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

৪ দিন আগে