সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কোনো রাজনৈতিক চাপ নয়, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়েই এ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইসলামী ব্যাংকের একটি শীর্ষ পদ ছেড়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি তোলে। বঙ্গভবনের সামনে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। তবে সাংবিধানিক জটিলতার কথা উল্লেখ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে সম্মত হয়নি। বিএনপিও তখন এ বিষয়ে সমর্থন দেয়নি।

যদিও তিনি ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ পরিচালনা করেন, এরপর তার রাষ্ট্রীয় কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়ে। নিয়মিত সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল খুবই সীমিত।

২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বলেছিলেন, তিনি দায়িত্ব ছাড়তে আগ্রহী। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলার ঘটনায় নিজেকে অপমানিত মনে হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনা নতুন করে শুরু হলেও সে সময় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে চার মাসের ব্যবধানে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটল।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

৯ ঘণ্টা আগে
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

১১ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

১২ ঘণ্টা আগে
বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১২ ঘণ্টা আগে