সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর গণভবনকে রূপান্তর করা হয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’। সব প্রস্তুতি শেষে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, আন্দোলনের স্মৃতিচিহ্ন এবং শহীদদের আত্মত্যাগ সংরক্ষণের লক্ষ্যেই সাবেক ক্ষমতার কেন্দ্র গণভবনকে জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। উদ্বোধনের পর এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে স্থান পেয়েছে গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত স্মারক, রক্তমাখা পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন।

এর আগে কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত তারিখেই জাদুঘরটি উদ্বোধন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, ৫ আগস্ট সরকারিভাবে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, একই দিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারের সংশ্লিষ্টরা আশা করছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

৯ ঘণ্টা আগে
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

১১ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

১২ ঘণ্টা আগে
বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১২ ঘণ্টা আগে