সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

জুলাই বিপ্লবীদের সরকারে যাওয়া ভুল ছিল, দাবি মাহমুদুর রহমানের

জুলাই বিপ্লবীদের সরকারে যাওয়া ভুল ছিল, দাবি মাহমুদুর রহমানের
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবীদের কয়েকজনের সরকারে যোগ দেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল। তার মতে, বিপ্লব-পরবর্তী সময়ে সরকারে অংশ না নিয়ে বাইরে থেকে ‘জুলাই দর্শন’ প্রতিষ্ঠা এবং একটি বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলাই উচিত ছিল।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে বিপ্লবীদের সরকারের অংশ হওয়ার সিদ্ধান্তের কারণে আজ তাদের সাফল্যের পাশাপাশি বিভিন্ন ব্যর্থতার দায়ও বহন করতে হচ্ছে। তার ভাষায়, বাইরে থেকে রাষ্ট্র পরিবর্তনের আদর্শিক ভিত্তি ও ‘জুলাই দর্শন’ প্রতিষ্ঠার কাজ করলে সেটি আরও কার্যকর হতো।

তিনি কিউবার বিপ্লবের উদাহরণ টেনে বলেন, সেখানে বিপ্লবী নেতৃত্ব নিজেদের রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের একটি বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলার সুযোগ ছিল বলে তিনি মন্তব্য করেন।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস-কে বেছে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে উল্লেখ করেন। তার দাবি, সে সময় দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসের বিকল্প ছিল না।

মাহমুদুর রহমান আরও বলেন, জুলাইয়ের ঘটনাকে তিনি শুরু থেকেই একটি ‘বিপ্লব’ হিসেবে বিবেচনা করেছেন। তার মতে, এটি শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়েই সংঘটিত হয়েছিল।

তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং জাতি তাদের স্মরণে রাখবে।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন সংগঠন বা পরিচয়ে বিভক্ত না হয়ে ‘জুলাই বিপ্লবের’ আদর্শের ভিত্তিতে একসঙ্গে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, জুলাইয়ের আন্দোলনের তিনটি বিশেষ বৈশিষ্ট্য ছিল: এটি ছিল নিরস্ত্র, বিদেশি শক্তির প্রত্যক্ষ প্রভাবমুক্ত এবং কোনো একক নেতৃত্বের পরিবর্তে অংশগ্রহণকারীদের সম্মিলিত নেতৃত্বে পরিচালিত।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

১৪ ঘণ্টা আগে
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৫ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

১৬ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

১৬ ঘণ্টা আগে
বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১৬ ঘণ্টা আগে