সর্বশেষ
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’মুক্ত টুথপেস্ট চিনবেন যেভাবে, জানাল ইএসডিও জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি উল্লেখ করেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুবসমাজকে  মাদক থেকে দূরে রাখতে।

আজ  মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স  ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে  ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছিল। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সফল সমাপ্তি শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। চলমান এই আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।

উদ্বোধনী আসরের সফলতা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। চলতি মাসের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছরব্যাপী দেশে খেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

জাতীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের অনুপ্রেরণা দিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। একই সাথে এই প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করবে, বিকেএসপির মাধ্যমে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলাধুলার সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১ ঘণ্টা আগে
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

১৯ ঘণ্টা আগে
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

২০ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

২১ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

২২ ঘণ্টা আগে