সর্বশেষ
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ টুথপেস্ট ছাড়াও কি দাঁত পরিষ্কার রাখা সম্ভব? জানুন নিরাপদ বিকল্পগুলো বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’মুক্ত টুথপেস্ট চিনবেন যেভাবে, জানাল ইএসডিও

আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে: প্রতিমন্ত্রী মীর হেলাল

আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে: প্রতিমন্ত্রী মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার বিপক্ষে তাদের দল। তার মতে, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তা করে; এতে রাষ্ট্র বা সাধারণ মানুষের প্রকৃত উপকার হয় না।

রোববার (১৯ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামকে তারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দেখেন না। বরং এটি ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং ধর্মীয় বিষয়ে কাজ করা একটি সংগঠন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখা এবং ইসলামকে সহিহ পথে পরিচালনার একটি সংগঠন। যারা ইসলামের পক্ষে কথা বলে কিন্তু নিজেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে না, নীতিগতভাবে আমি তাদের পছন্দ করি।”

দেশের বর্তমান পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর হেলাল বলেন, সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে। তবে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এখন মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি বলেন, “পার্বত্য তিন জেলা, চট্টগ্রাম ও সিলেটে গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্লাবন হয়েছে। এই দুর্যোগ মোকাবিলা করে মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ। এরপর রাজনীতি ও নির্বাচন নিয়ে ভাবা উচিত।”

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আবু তালেব, মাওলানা ইয়াহিয়া, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়াসহ বিএনপি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

১৪ মিনিট আগে
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

২৮ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৩০ মিনিট আগে
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

৩৯ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ ঘণ্টা আগে
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

২২ ঘণ্টা আগে