সর্বশেষ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ টুথপেস্ট ছাড়াও কি দাঁত পরিষ্কার রাখা সম্ভব? জানুন নিরাপদ বিকল্পগুলো বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নেবে—জুলাই সনদে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। এ বিষয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব। তিনি জানান, বিষয়টি নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিরোধী দলগুলোকে ওই কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশকে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগ করে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

১ ঘণ্টা আগে
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

১ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১ ঘণ্টা আগে
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ ঘণ্টা আগে
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

২৩ ঘণ্টা আগে