সর্বশেষ
জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের

চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে চীন সরকার আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-চীন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অর্থনীতি এখন আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতির অন্যতম প্রধান নিয়ামক। বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চীনের অবস্থান ক্রমেই আরও দৃঢ় হচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও চীনের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে। কারণ, সেই সক্ষমতা ও সামর্থ্য চীনের রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের মধ্যে পারস্পরিক আগ্রহও বিদ্যমান।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় পুরো অংশই বাংলাদেশকে চীন থেকে আমদানি করতে হয়। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ এখনো ১ বিলিয়ন ডলারেরও কম।

তিনি আরও বলেন, এই বাণিজ্য বৈষম্য কমাতে এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে চীন সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশের উৎপাদন, রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুই-তিন মাস মেয়াদি কেক-ব্রেডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ল্যাব পরীক্ষার দাবি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের

দুই-তিন মাস মেয়াদি কেক-ব্রেডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ল্যাব পরীক্ষার দাবি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের

৪৫ মিনিট আগে
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

১ ঘণ্টা আগে
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

১ ঘণ্টা আগে
তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

১ ঘণ্টা আগে
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

৫ ঘণ্টা আগে