সর্বশেষ
জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশের বাজারে সবশেষ মূল্য সমন্বয়ের পর আজ শনিবার (১৮ জুলাই) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সবশেষ গত মঙ্গলবার (১৫ জুলাই) বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৯১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২৮ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

৪ ঘণ্টা আগে
আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

১ দিন আগে
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

১ দিন আগে
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

২ দিন আগে
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে
এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান

এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান

৩ দিন আগে