সর্বশেষ
পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
দেশের পাঁচ জেলায় চলমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে রংপুর বিভাগের কয়েকটি জেলায় তিস্তা ও সংশ্লিষ্ট নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে। একই সঙ্গে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা নদীসংলগ্ন এলাকাতেও বন্যার পানি কমার সম্ভাবনা রয়েছে।

তবে রংপুর বিভাগের কয়েকটি জেলায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে দেশের পাঁচটি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো—নীলফামারীর ডালিয়ায় তিস্তা, সুনামগঞ্জের ছাতকে সুরমা, মারকুলিতে কুশিয়ারা, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরের পাশাপাশি ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানির প্রবাহে প্রভাব ফেলতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বন্যাকবলিত আট জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

৪ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

৪ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৫ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

৬ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

৭ ঘণ্টা আগে