সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির

সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ২০২৪ সালের নির্বাচন ছিল ডামি। এরপর যে নির্বাচন হয়েছে, সেখানে জনগণ গণভোটে রায় দিয়েছে। দুই পক্ষেরই শপথ নেওয়ার কথা ছিল। আমরা বিরোধী দল আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানে যদি গণভোটের বিধান না থাকে, তাহলে ২০২৬ সালের নির্বাচনেরও কোনো বিধান নেই। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কোনো সরকারও নেই, বিরোধীদলও নেই। জনগণের রায়ের এক অংশ মানা হবে, আরেক অংশ উপেক্ষা করা হবে, তা হতে পারে না।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিজেদের অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংসদ থেকে আজকের ওয়াকআউট সেই আন্দোলনেরই অংশ।’

এর আগে সংসদে সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হলে তা প্রত্যাখ্যান করে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সংসদ থেকে ওয়াকআউট করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তিনি জানান, সংবিধান সংশোধন কমিটি কেবল সুপারিশ প্রণয়ন করবে এবং এ বিষয়ে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

৭ ঘণ্টা আগে
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

১ দিন আগে
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

২ দিন আগে
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

২ দিন আগে