সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

ছাত্রশিবিরকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের

ছাত্রশিবিরকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। বিদায়ের পর এক আবেগঘন বার্তায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

সোমবার (১৩ জুলাই) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে সাদিক কায়েম বলেন, “আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

তিনি বলেন, “সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।”

সাদিক কায়েমের ভাষ্য, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলার সাহস দিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করেছে। একই সঙ্গে সংগঠনটি তার আত্মিক ও আধ্যাত্মিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, “পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরোটা সময়জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি।”

বার্তার শেষাংশে তিনি সংগঠনের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলো কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমীন।”

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

৯ ঘণ্টা আগে
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

১ দিন আগে
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

২ দিন আগে
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান

২ দিন আগে