সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য

পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেছেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।

রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ক্যারিয়ার কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত ক্যারিয়ার কর্নারে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বশেষ সহায়ক বই, সাময়িকী এবং ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন গাইডলাইন সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, “লাইব্রেরি শিক্ষার্থীতে পরিপূর্ণ থাকাই একজন উপাচার্যের সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করতে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জব কর্নারের আদলে ক্যারিয়ার কর্নার চালু করা হয়েছে, যা চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক হবে।”

বিশ্বমানের একটি স্মার্ট লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ই-জার্নাল ও ই-বুকের সাবস্ক্রিপশন যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্বের সর্বশেষ গবেষণা সহজেই ব্যবহার করতে পারেন। পাশাপাশি রেফারেন্স বইয়ের সংখ্যা বৃদ্ধি, ডেডিকেটেড হাই-স্পিড ওয়াই-ফাই, কম্পিউটারসমৃদ্ধ আইটি জোন স্থাপন এবং লাইব্রেরির কার্যক্রম রাত ১০টা পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সঞ্চালনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানান, উপাচার্যের ব্যক্তিগত অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১১ ঘণ্টা আগে
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

১১ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৪ ঘণ্টা আগে
২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

২ দিন আগে
পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

৪ দিন আগে