সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চ হার কমানো এখন জরুরি।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে পাঠানো তথ্য অনুযায়ী মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা

তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিদ্যমান খেলাপি ঋণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা প্রয়োজন।

এদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ

জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার মূলধন এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক ও করের পরিমাণ ২৫ হাজার ৫০৪ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বকেয়া ৩ হাজার ৯১২ কোটি টাকার মধ্যে গত জুন পর্যন্ত ৫৯০ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস হাউস আদায় করেছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

২ সপ্তাহ আগে
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

২ সপ্তাহ আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

২ সপ্তাহ আগে
পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ

২ সপ্তাহ আগে
রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

৩ সপ্তাহ আগে
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

৩ সপ্তাহ আগে