সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
দেশের বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন টিমের মাধ্যমে নিয়মিত মনিটরিং করছেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এসব এলাকার পরিস্থিতি প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী বন্যাকবলিত পাঁচ জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিভাগীয় কমিশনারদের সঙ্গেও বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হচ্ছে।

মুখপাত্র জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন—এই তিনটি ধাপকে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করে বিদ্যুৎ পরিস্থিতি তদারকি করছেন। স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতারাও দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয়ভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় ইতোমধ্যে প্রায় দুই কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দ্রুত বিতরণ করা হয়েছে। এছাড়া এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে সরকার শিক্ষা কার্যক্রমেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

৮ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

৯ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৯ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

১১ ঘণ্টা আগে