সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, একজন চিকিৎসকের আন্তরিকতা ও হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধ দেওয়ার পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম মহান মাধ্যম। মানুষ জীবনের সবচেয়ে সংকটময় সময়ে একজন চিকিৎসকের ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখে। তাই চিকিৎসকদের নৈতিকতা, মানবিকতা এবং সেবার মানসিকতা আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, একজন চিকিৎসকের ভালো ব্যবহার, সহানুভূতি ও সম্মানজনক আচরণ রোগীর সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মেডিকেল এথিকস ও পেশাগত নৈতিকতা মেনে রোগীদের সেবা দিতে হবে।

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন বলেন, জীবনে শুধু নেওয়ার নয়, দেওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। চাকরিজীবনের শুরুতে প্রতি মাসে বেতনের একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করার শিক্ষা পেয়েছিলেন, যা তাকে মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।

চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, করোনা মহামারি, হামের প্রাদুর্ভাব এবং সাম্প্রতিক বন্যার সময় দেশের চিকিৎসকরা অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ছুটি উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়া তাদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গভীর রাতেও চিকিৎসকদের মাঠে থেকে কাজ করতে দেখা গেছে। এ ধরনের নিষ্ঠাই চিকিৎসকদের প্রকৃত পরিচয় বহন করে।

সরকারের স্বাস্থ্যখাত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আবেদনের পর অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা ব্যয়ে আধুনিক মাইক্রোস্কোপ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোকে আরও আধুনিক ও কার্যকর করতে আগামী মাস থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হবে। রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারা দেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরের মানুষের মতো গ্রামের মানুষও সমান মানের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রাখেন। তাই দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তবে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়। চিকিৎসক হিসেবে সনদ অর্জনের পর থেকেই জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

সময়নিষ্ঠা, পেশাগত নৈতিকতা এবং মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব গুণ বজায় রাখতে পারলে চিকিৎসকরা দেশের মানুষের কাছে আরও বেশি সম্মানিত ও শ্রদ্ধেয় হয়ে উঠবেন।

 
 
 
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

১০ ঘণ্টা আগে
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১১ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

১২ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

১৩ ঘণ্টা আগে
বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১৩ ঘণ্টা আগে