সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ ও ব্যক্তিগত-সামষ্টিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

শুক্রবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সরকার তরুণদের সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, যুবসমাজের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সহিংসতার মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য, পরিকল্পিত পরিবার এবং মানসম্মত স্বাস্থ্যসেবা একটি টেকসই ও কর্মক্ষম জাতি গঠনের পূর্বশর্ত। তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সর্বজনীন করতে সংশ্লিষ্ট সবার ভূমিকা প্রয়োজন।

বাণীতে রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সমাজের সব অংশীজনকে তরুণদের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

৮ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

৮ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৯ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

১১ ঘণ্টা আগে