সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি

একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি
একীভূত পাঁচটি ব্যাংকের আমানত উত্তোলনে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার বাইরে বিশেষ অনুমতি পেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসাজনিত প্রয়োজন বিবেচনায় গ্লোবাল ইসলামী ব্যাংকে থাকা তার হিসাব থেকে ২০ লাখ টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মে মাসের শেষ দিকে রাষ্ট্রপতি গ্লোবাল ইসলামী ব্যাংকের গুলশান করপোরেট শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন। আবেদনে তিনি চিকিৎসা ও পারিবারিক ব্যয়ের জন্য নিজের হিসাব থেকে ৩০ লাখ টাকা উত্তোলনের অনুমতি চান। পরে গত ১৬ জুন কেন্দ্রীয় ব্যাংক তাকে ২০ লাখ টাকা উত্তোলনের অনুমতি দেয়।

ব্যাংক রেজল্যুশন স্কিমের আওতায় থাকা একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থার আওতায় একজন আমানতকারী এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারেন। এরপর যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে তুলতে পারেন।

তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রয়েছে। যদিও অনেক আমানতকারী অভিযোগ করেছেন, প্রয়োজন থাকা সত্ত্বেও তারা এই বিশেষ সুবিধা পাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য অর্থ উত্তোলনের অনুমতি চেয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের মাধ্যমে আবেদন করেছিলেন। ব্যাংক রেজল্যুশন স্কিমের আওতায় আমানত পরিশোধের বিষয়টি পরিচালিত হলেও রাষ্ট্রপতির সাংবিধানিক পদমর্যাদা ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় তাকে ২০ লাখ টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ ব্যবস্থার সুযোগ রয়েছে। ব্যতিক্রমী পরিস্থিতিতে এর আগেও কয়েকজন আমানতকারীকে একই ধরনের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১০ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১১ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

১৩ ঘণ্টা আগে