সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেওয়া হবে।

সারা দেশে গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী অংশ নেয়।

যেভাবে ফল জানা যাবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের পর অভিভাবকেরা দুটি মাধ্যমে ফল জানতে পারবেন।

অনলাইনে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে।

এসএমএসের মাধ্যমে: নির্ধারিত মোবাইল বার্তা পদ্ধতি ব্যবহার করে ফল সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট নির্দেশনা ফল প্রকাশের সময় জানিয়ে দেওয়া হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৯ ঘণ্টা আগে
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

৯ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১২ ঘণ্টা আগে
২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

২ দিন আগে
পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

৪ দিন আগে