সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

সৌহার্দ্য ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে তিনি সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সচিব বিদায়ী কমিটির সদস্যদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ গণতান্ত্রিক চর্চা, সদস্যদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, পরিষদের দায়িত্ব শুধু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করাও এ পরিষদের অন্যতম লক্ষ্য। কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা দ্রুত ও গঠনমূলকভাবে সমাধানের সুযোগ থাকা উচিত।

বাণিজ্য সচিব বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাগত সততা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে আইন ও বিধিবিধান অনুসরণ করে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের ১৪ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে নতুন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু মহান সোম ও ব্যক্তিগত কর্মকর্তা মো. শওকত হোসেন।

অনুষ্ঠানে অবসরজনিত কারণে প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল মজিদ এবং ক্যাশ সরকার মো. শফিক উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, খাদিজা নাজনীন, শিবির বিচিত্র বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১০ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১১ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

১৩ ঘণ্টা আগে