সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করলে ইতিহাসের মহানায়ক হতে পারবেন’: শহীদ ফারহান ফাইয়াজের বাবা

গণভোটের রায় বাস্তবায়ন করলে ইতিহাসের মহানায়ক হতে পারবেন’: শহীদ ফারহান ফাইয়াজের বাবা
রাষ্ট্র সংস্কার–সংক্রান্ত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া।

বুধবার (৮ জুলাই) ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করব—আপনিও তো মজলুম। আপনার পিতা-মাতা দেশপ্রেমিক ছিলেন। আপনি যদি গণভোটের রায় বাস্তবায়ন করেন, তাহলে ইতিহাসের মহানায়ক হয়ে থাকতে পারবেন। একজন শহীদের পিতা হিসেবে আমাদের কষ্টের জায়গা থেকে অনুরোধ করছি, অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির সামনে মহানায়ক হয়ে থাকুন।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে আমার ছেলে জীবন দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। সে সময় ছিল পবিত্র মহররম মাস। আশুরার পরদিন, ১১ মহররম, আমার ছেলের জীবন কেড়ে নেওয়া হয়। সেই মহররম মাস আবারও এসেছে।’

তিনি বলেন, ‘যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই—ইসলামের ইতিহাসে মহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসে কচি-কাঁচা প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন। তাই আপনাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’

অনুষ্ঠানের ব্যানারে ‘আমাদের দায়বদ্ধতা’ শব্দগুচ্ছের উল্লেখ করে তিনি বলেন, ‘আজ যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তাদের প্রতি দায়িত্ব পালনে সরকারকে আন্তরিক হতে হবে।’

নিজের ছেলে ফারহান ফাইয়াজের মৃত্যুর স্মৃতিচারণ করে শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বরে আমার একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ গুলিবিদ্ধ হয়। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার পর সে সহপাঠী ও জুনিয়রদের নিয়ে আন্দোলনে অংশ নেয়।’

তিনি দাবি করেন, ‘১৬ জুলাই থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ১৮ জুলাই তার বুকে গুলি করা হয়। একটি গুলিই তার জীবন কেড়ে নেয়। সেই ঘটনার পর থেকে আমাদের পরিবার গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। জুলাই মাস এলেই সেই ক্ষত আরও তীব্র হয়ে ওঠে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

১৩ ঘণ্টা আগে
‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

১৬ ঘণ্টা আগে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

১৭ ঘণ্টা আগে
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

১ দিন আগে
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির

২ দিন আগে
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

২ দিন আগে