সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত? একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ খাতে ১,৫০৪ কোটি টাকার বিনিয়োগ করবে শেল্‌টেক, সৃষ্টি হবে ৪৫ হাজার কর্মসংস্থান

৫ খাতে ১,৫০৪ কোটি টাকার বিনিয়োগ করবে শেল্‌টেক, সৃষ্টি হবে ৪৫ হাজার কর্মসংস্থান
দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, উৎপাদন, বস্ত্র এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ১ হাজার ৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে শেল্‌টেক গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৪৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে, যার বড় অংশই চুক্তিভিত্তিক কৃষিকাজের মাধ্যমে সৃষ্টি হবে।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেল্‌টেক গ্রুপ দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট, নির্মাণ, টাইলস, বৈদ্যুতিক পোল, কৃষি, গার্মেন্টস ও টেক্সটাইল, হসপিটালিটি এবং বিভিন্ন সেবাখাতে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বিনিয়োগ দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পগুলোর একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি যৌথ উদ্যোগ, ব্যাংক ঋণ ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমেও বিনিয়োগ এগিয়ে নেওয়া হবে।

শেল্‌টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিবেচনায় রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প উৎপাদন, রপ্তানি আয় এবং কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

কৃষি ও রপ্তানিতে বড় বিনিয়োগ

কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে শেল্‌টেক গ্রুপ। স্পেনের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্পের উৎপাদন কার্যক্রম দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রকল্পটির সঙ্গে প্রায় ৪০ হাজার কৃষক চুক্তিভিত্তিক চাষাবাদে যুক্ত হবেন। পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে বছরে প্রায় ২ হাজার ৪৪০ কোটি টাকার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রিয়েল এস্টেটে নতুন সম্প্রসারণ

রিয়েল এস্টেট খাতে রাজধানীর বনশ্রী এলাকায় ‘শেল্‌টেক লিগ্যাসি প্লাজা’ নামে ১৭ তলা আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় দুই লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেসের এই ভবন আন্তর্জাতিক মানের এলইইডি (LEED) গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে ২১টি আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

উৎপাদন ও বস্ত্র খাতে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেক লিমিটেডে ৮৫ কোটি টাকার বিনিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, এনভয় টেক্সটাইলস লিমিটেডে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে সম্প্রসারণ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব

জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতে শেল্‌টেক গ্রুপ তাদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এটি প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।

বর্তমানে শেল্‌টেক গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা। নতুন প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে এ টার্নওভার ৯ হাজার ২০০ কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের মতে, শেল্‌টেক গ্রুপের এই বহুমুখী বিনিয়োগ শিল্পায়ন, কৃষি, রপ্তানি, কর্মসংস্থান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। একই সঙ্গে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত?

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত?

১৬ মিনিট আগে
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

৯ ঘণ্টা আগে
১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

১৮ ঘণ্টা আগে
পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

১৯ ঘণ্টা আগে